• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

ডেস্ক রিপোর্ট
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় একদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, গুলিস্তানের বাবুবাজার, মগবাজার ও রামপুরায় পৃথক এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীর ঘটনায় একজন আহত হয়েছেন। একই দিনে মিরপুরের কাফরুলে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে রেলক্রসিংয়ের পাশে সোহাগ পরিবহনের কাউন্টারের কাছেও দুটি ককটেল বিস্ফোরণের তথ্য পায় পুলিশ। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী ও আগারগাঁও এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণ ঘটে। মহাখালীতে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছে সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপর রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ইবাদুর রহমান (২৬) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ইবাদুরের কোমরের পেছনের দিকে স্প্লিন্টারের আঘাত রয়েছে।

রাত ৮টার দিকে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে একটি মাজারের সামনে এবং রাত সোয়া ৯টার দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এরপর রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীত পাশের সড়কে জোড়া ককটেল বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

ফার্মগেটের মসজিদে গোপন বৈঠক থেকে ২৩ জন আটক

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

এদিকে রাত ১০টা ১৪ মিনিটের দিকে কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একের পর এক এসব ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এমএস/

  • ককটেল বিষ্ফোরণ
এ সম্পর্কিত আরও খবর
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণ, গৃহবধূ গুরুতর আহত
রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণ, গৃহবধূ গুরুতর আহত
বরিশাল আদালতে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক
বরিশাল আদালতে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X